মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিকেটে কাউকেই হাল্কাভাবে দেখার সুযোগ নেই

মোস্তাফিজ ।ফাইল ছবি।

ভয়েস খেলাধূলা ডেস্ক:
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই নেই দলে। প্রমোদ্যা বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি ও কোচ মিকি আর্থার আভাস দিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলকে ঢেলে সাজাতে শ্রীলঙ্কা দলে নতুন মুখের ছড়াছড়ি। তবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তনে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ওয়ানডে লীগে আগামী ২৩শে মে মাঠে নামছে দু’দল। আর মোস্তাফিজুর রহমান জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কাউকেই ছোট করে দেখার কিছু নেই। বাংলাদেশ দলের শীর্ষ পেসার বলেন, ‘এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবে তারা কেউই ছোট না। আমার মনে হয় আমরা দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না।

তবে হোমে আমরা বেশি ম্যাচ জিতেছি তাই অবশ্যই আমরা এগিয়ে থাকবো।’ আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে টানা ১২ দিন হোটেলে বন্দি ছিলেন মোস্তাফিজুর রহমান। ভারত ফেরতদের জন্য বাংলাদেশ সরকারের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি মুক্ত পান। গত মঙ্গলবার টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলনের শুরুতেই দলের সঙ্গে যোগ দেন মোস্তাফিজ। তাই হোটেল থেকে আর বাড়ি ফেরার সুযোগ হয়নি। যদিও মঙ্গলবার প্রথম দিনের দিবারাত্রির অনুশীলন পণ্ড হয়ে যায় বৃষ্টির কারণে। টাইগাররা সময় কাটান বৃষ্টি ভেজা দিনে ফুটবল খেলেই। তবে গতকাল অনুশীলনের সুযোগটা পুরোপুরি ব্যবহার করে তামিম ইকবালের দল। সাকিব লম্বা সময় ব্যাটিং ও বোলিং করেছেন। পেসার ও স্পিনাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

গত ২রা মে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে শেষবার বল হাতে নিয়েছিলেন মোস্তাফিজ। গতকাল ইনডোরে সাকিব আল হাসানকে বেশ কিছুক্ষণ বল করেন। এছাড়াও সেন্টার উইকেটে নিজের রান আপের রিদমটাও পরখ করে দেখেছেন। সবশেষ আইপিএলে ৭ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সেই আত্মবিশ্বাস কি তিনি এই ওয়ানডে সিরিজে কাজে লাগাতে পারবেন? মোস্তাফিজ বলেন, ‘আমি আইপিএলে থাকাকালীন আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিনে ছিলাম ১৯ দিন। এখন জানি না কী অবস্থা। আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। তিন দিনে কালকে তো প্র্যাক্টিস করতে পারি নাই, আজকে করলাম। আরও দুই দিন সময় পাবো। দেখি চেষ্টা করে কী হয়। এদিকে ১৪ ওদিকে ৫। টানা উনিশ দিন যদি কিছু না করি, রুমের ভেতর থাকি। এর মধ্যে যেগুলো করা যায় ওগুলো করে যদি প্রথম দিনেই কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি, আজকে প্রথম সুযোগ পেলাম। শেষ দুই বছর শুধু আমার জন্য না, সবার জন্যই খুব কষ্টকর এই বায়ো বাবল।’

এছাড়াও শ্রীলঙ্কা সিরিজে টাইগাররা পাচ্ছেন না তাদের নিয়মিত পেস বোলিং কোচ ওটিস গিবসনকে। ক্যারিবিয়ান কোচের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়েরকে। তরুণ এই কোচ অবশ্য দারুণ উপভোগ করছেন এই দায়িত্ব। মোস্তাফিজের গতকালের অনুশীলন পর্ব নিয়ে তিনি বলেন, ‘আসলে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। এমন নয় যে ও এক বছর ধরে বোলিং করছে না। মাত্র ১৭ দিন বল হাতে নেয়নি। আর এমন কোয়ারেন্টিন আর বায়ো বাবলে তো ওরা এখন অভ্যস্ত। এটা কোন চিন্তার বিষয় হবে না। গতকাল মোস্তাফিজ এক স্পেলে ৫ ওভারের মতো বল করেছে। আর সেন্টার উইকেটে বল না করলেও নিজের রান আপের রিদমটা দেখে নিয়েছে। কাল (আজ) আমাদের বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ আছে সেখানে বল করবে সে। আশা করি যে দুই বা তিন দিন সময় আছে এর মধ্যে মোস্তাফিজ নিজেকে গুছিয়ে নিতে পারবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION