মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসিকে ছাড়াই মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা

খেলাধুলা ডেস্ক:

সামনেই কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল শুরুর আগে লা লিগার মৌসুম সমাপনী ম্যাচে বার্সেলোনার জার্সিতে মাঠে নামছেন না লিওনেল মেসি। দলের অধিনায়ককে ছুটিতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কাতালান জায়ান্টদের কোচ রোনাল্ড কোম্যান।
শুক্রবার বার্সার পক্ষে থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ফলে শেষ ম্যাচের আগে দলের অনুশীলনেও থাকছেন না মেসি।

লা লিগার শিরোপার লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বার্সেলোনা। যে কারণে মেসিকে এইবারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশগ্রহণ থেকে মুক্তি দিয়েছে ক্লাবটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতালান বার্সেলোনা জানায়, ‘ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারটির নাম লিওনেল মেসি। কোপা আমেরিকায় অংশগ্রহণের আগে তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। ‘

ইতোমধ্যে বার্সার হয়ে এই মৌসুমে ৩৭টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী মেসি। গোল করেছেন ৩৮টি। তবে ক্লাবটিতে মেসির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে। বার্সা ছেড়ে তার ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। গত রোববার সেল্টা ভিগোর কাছে হেরে যাওয়ায় লা লিগার শিরোপা দৌঁড় থেকে ছিটকে পড়ে বার্সা। এই মুহূর্তে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে তারা।

এদিকে করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা আগামী ১৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে মেসির দেশ আর্জেন্টিনায়। শেষ হবে আগামী ১০ জুলাই। কলম্বিয়ার সঙ্গে যৌথভাবেই টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু দেশটিতে গৃহযুদ্ধ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION