রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে যোগাসন করোনায় ফুসফুস ভালো রাখবে

লাইফস্টাইল ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হলে মানুষের শরীরে অনেক সময় অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়। এ কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা ঘন ঘন অক্সিজেন স্যাচুরেশন পর্যবেক্ষণের পরামর্শ দেন। এ জন্য পালস অক্সিমিটার ব্যবহার করতে পারেন।

শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সহায়তা করে প্রোনিং। এটি এক ধরনের ব্যায়াম। তবে মেদান্তা হাসপাতালের চেয়ারম্যান ডা. নরেশ ত্রিহান ফুসফুস সুস্থ রাখতে ইয়োগা করারও পরামর্শ দিয়েছেন। করোনায় তিনি যে প্রাণায়াম করার পরামর্শ দিয়েছেন তা হলো অনুলোম-বিলোম প্রাণায়াম। এই যোগাসন ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী বলে জানান তিনি।

অনুলোম-বিলোম প্রাণায়াম যেভাবে করবেন

পিঠ এবং ঘাড় সোজা রেখে মেডিটেশন বা ধ্যানের ভঙ্গিতে বসুন। চোখ বন্ধ করুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান ফুটো চেপে বন্ধ করে বাঁ ফুটো দিয়ে শ্বাস নিন। শ্বাস ধীরে ধীরে ফুসফুস ভরে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না। এরপর ডান হাতের অনামিকা দিয়ে নাকের বাঁ ফুটো বন্ধ করে ডান ফুটো দিয়ে পুরোটা শ্বাস বের করে দিন। একইভাবে কয়েকবার শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION