মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
মোস্তাফিজ ।ফাইল ছবি। খেলাধুলা ডেস্ক
বোলিংয়ের সময় চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হলো মোস্তাফিজুর রহমানকে।রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসের ৩৯তম ওভারে চোট পান ফিজ। মোস্তাফিজ নিজের সপ্তম ওভারের পঞ্চম বলটি করার পর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
সাথে সাথে মাঠে আসেন ফিজিও। কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরও কাজ হয়নি। মোস্তাফিজ পরে ফিজিওর সঙ্গে ধীরে ধীরে হেঁটে মাঠ ছাড়েন।
মোস্তাফিজের অসমাপ্ত ওভারটি শেষ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রানের পুঁজি গড়ে স্বাগতিকেরা।বোলিংয়ের সময় চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হলো মোস্তাফিজুর রহমানকে।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসের ৩৯তম ওভারে চোট পান ফিজ। মোস্তাফিজ নিজের সপ্তম ওভারের পঞ্চম বলটি করার পর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।সাথে সাথে মাঠে আসেন ফিজিও। কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরও কাজ হয়নি। মোস্তাফিজ পরে ফিজিওর সঙ্গে ধীরে ধীরে হেঁটে মাঠ ছাড়েন।
মোস্তাফিজের অসমাপ্ত ওভারটি শেষ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রানের পুঁজি গড়ে স্বাগতিকেরা।
ভয়েস/আআ