বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

আনোয়ারায় বজ্রপাতে দুই যুবকের ‍মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বজ্রপাতে একই স্থানে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের বারৈয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের মৃত অছি মিয়ার ছেলে মো.ইলিয়াছ (৪৫) ও একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আবুল কাসেম (৪৩)।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় পাশর্^বর্তী গহিরা গ্রামের বার আউলিয়া এলাকা থেকে দালানের কাজ শেষে বাড়ি ফেরার পথে বারৈয়ার ঘোনা এলাকায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। রাত দেড়টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মো. ইলিয়াছের ছেলে সুমন বলেন, রবিবার সন্ধ্যায় বাবা বাড়ি ফেরার সময় পথিমধ্যে আমি বাবাকে দেখে লুকিয়ে যায়। কারণ ওই সময় বাবা আমাকে দেখলে বকাবকি করবেন। তখন মেঘাচ্ছন্ন আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। রাতে বাড়ি ফিরে দেখি বাবা ঘরে আসেননি। সঙ্গে সঙ্গে বাবাকে খুঁজতে বের হলে বাড়ির পশ্চিম পাশে বারৈয়া ঘোনার বিলে বাবাসহ দুজনের লাশ পড়ে থাকতে দেখি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION