মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
মুশফিকুর রহিম খেলাধুলা ডেস্ক:
আবারো বাংলাদেশ দলকে পথ দেখালেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেল লড়ার মতো পুঁজি।
মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। মুশফিক একাই করেন ১২৫ রান। চারে খেলতে নেমে ১২৭ বলে ১০ চারে মুশফিক তার ইনিংস সাজান।
ভয়েস/জেইউ।