শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে : কাদের

ওবায়দুল কাদের,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির আয়োজনে শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমনি দেখতে পায় না তেমনি খুঁজে পায় না গণতন্ত্র। বলেন তিনি। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

বিএনপি সাম্প্রদায়িক শক্তির ধারক ও বাহক হচ্ছে মন্তব্য করে তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিপ্রেমিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।

করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের করোনার কারণে শিল্পীদের এখন কোন কাজ নেই, তাই তাদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে বলেন, শিল্পীদের অচ্ছলতা দূর করতে হবে। কোনো শিল্পীই যেন ব্যক্তি জীবনে অসচ্ছল না থাকে সেদিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION