বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
বশির আল মামুন, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের লোকালয়ে আসা একটি বন্য হরিণের মৃত্যু হয়েছে কুকুরের কামড়ে। শুক্রবার (২৮ মে) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাশের জঙ্গল থেকে বন্য হরিণটি এসেছিল লোকালয়ে। সেখানে কয়েকটি কুকুর সেটিকে একা পেয়ে আক্রমণ করে কামড়ে ক্ষতবিক্ষত করে।
ঘটনাস্থলে থাকা আনোয়ার নামক এক ব্যক্তি জানান, আহত হরিণটিকে উদ্ধার করে তারা চট্টগ্রাম চিড়িখানায় ভেটেরিনারি চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভর কাছে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষার পর শুভ জানান, হরিণটি মারা গেছে।
ভয়েস/আআ