শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারেন ১৮টি দেশে। এছাড়া ২৬টি দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। আর ১৫৪টি দেশে যেতে হলে সবুজ পাসপোর্টে ভিসা থাকতে হয়। বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন সেগুলো হলো এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

বাংলাদেশিদের ভিসা অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা (অনলাইন ভিসা) সুবিধা রয়েছে মালয়েশিয়া (৩০ দিন), কাতার, মিয়ানমার (২৮ দিন), আফ্রিকার চার দেশ কেনিয়া (৯০ দিন), ইথিওপিয়া, জিবুতি ও গ্যাবোনে। এছাড়া পর্যটক নিবন্ধন সুবিধা দেয় পূর্ব আফ্রিকার সিশেলেস। বাংলাদেশের জন্য ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি (ইটিএ) ব্যবস্থা রেখেছে শ্রীলঙ্কা। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION