শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পগুলো খুব টেকসই-‘ইউএনএইচসিআর’

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারে অবস্থিত বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচর অনেক উন্নত ও সুবিধাসম্পন্ন বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এছাড়া এখানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংস্থাটি।বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনের সাথে ইউএনএইচসিআরের দুই প্রতিনিধির বৈঠকের পর একথা জানান তারা।

এসময় সংস্থাটির সহকারী হাই কমিশনার রউফ মাজো বলেন, বাংলাদেশ সরকার ভাসানচরে দারুণ কাজ করেছে। কক্সবাজারের রোহিাঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচরের পরিবেশ ও সুযোগ-সুবিধা অনেক বেশি এবং উন্নত।

সহকারী হাইকমিশনার রউফ জানান, বাংলাদেশ সরকারের পাশে আছি এবং সবসময়ই সরকারের সাথে কাজ করবো। কক্সবাজারের মতো, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের যেকোনও জায়গাতেই ইউএনএইচসিআর কাজ করবে।

সংস্থাটির অপর সুরক্ষা বিষয় হাই কমিশনার গিলিয়ান ট্রিগস্ বলেন, আমরা এখানে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করাই জাতিসংঘের লক্ষ্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION