বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালীতে যৌথ প্রশাসনের অভিযানে প্রায় ত্রিশ লাখ টাকার মিয়ানমার জাল জব্দ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালী উপজেলা প্রশাসনও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১ লাখ ৩২ হাজার ২২২ মিটার কারেন্ট জাল আটক করে মহেশখালী থানা পুলিশ।  সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করে প্রতি পিস স্থানীয় বাজার মুল্যে ত্রিশ লাখ টাকা।

মঙ্গলবার ১৯ মে  পৌরসভার দক্ষিন ঘোনা পাড়ার মৃত জাকারিয়ার পুত্র একরাম ও সিরাজের পুত্র ইলিয়াছের বাড়ি থেকে এই নিষিদ্ধ মিয়ানমারের কারেন্ট জাল জব্দ করা হয় , তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুইচিং মারমা, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান সহ পুলিশের একাদিক সদস্য।

সুত্রে জানা যায়, আটক কৃত জালের মালিকদের বাড়ি সমুদ্রতীরে হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বছর কে বছর ধরে সরাসরি মিয়ানমার থেকে চোরাই পথে এনে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।

এই চক্রটি বহুদিন ধরে মিয়ানমার থেকে সাগর পথে এই সব কারেন্ট জাল ফিশিং ট্রলার যোগে দ্বীপের বিভিন্ন এলাকার বাড়িতে মজুদ করে। এবিষয়ে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION