মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নেইমার-রিচার্লিসনের গোলে ব্রাজিলের পাঁচে পাঁচ

ক্রীড়া ডেস্ক

প্রথমে সতীর্থ রিচার্লিসনকে বল এগিয়ে গোল করালেন নেইমার। পরবর্তীতে নিজেও গোল করলেন। শুক্রবার রাতে জাতীয় দলের জার্সিতে দারুণ সময় কাটল পিএসজির সুপারস্টারের।

তাতে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। এ জয়ে বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল তিতের দল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার উপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা মেসির আর্জেন্টিনার পয়েন্ট ১১। সমান ম্যাচে তিন জয় ও দুই ড্র তাদের। ৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডরের অবস্থান তিনে। ৫ ম্যাচে তিনটিতে তারা জিতেছে, হেরেছে দুটিতে।

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে দুই দলের প্রথমার্ধের লড়াই গোলশূন্য থাকে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে নেইমারের বাড়ানো পাসে গোল করেন রিচার্লিসন। ৮৯ মিনিটে ডি বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দেওয়া হলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় ব্রাজিল।

ঠাণ্ডা মাথায় গোলরক্ষকে পরাস্ত করেন ব্রাজিলের অধিনায়ক। এ ম্যাচে ব্রাজিলের রক্ষণ ছিল দুর্দান্ত। আগের ৩ ম্যাচে ১৩ গোল করা ইকুয়েডর লক্ষ্যে কোনো শট নিতে পারেননি। ফলে চোট কাটিয়ে দলে ফেরা ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে দিতে হয়নি তেমন কোনো পরীক্ষা।

বাছাই পর্বের পরবর্তী ম্যাচে বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION