মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চতুর্থ রাউন্ডে ফেদেরার-নাদাল-জকোভিচ

খেলাধুলা ডেস্ক:

জার্মানির ডমিনিক কোয়েপফারের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার। রোঁলা গারোতে ৩৯ বছর বয়সী সুইস তারকা জিতেছেন ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে।

ফেদেরারের জিততে সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৫ মিনিট। শেষ ষোলোতে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মুখোমুখি হবেন নবম বাছাই ইতালির মাত্তেও বেরাত্তিনির। ২৫ বছর বয়সী বেরাত্তিনি প্রথমবার রোঁলা গাঁরোর চতুর্থ রাউন্ডে উঠেছেন দক্ষিণ কোরিয়ার কোউন সুন-উ’কে ৭-৬ (৮-৬), ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে।

চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচও। ২৫ বছর বয়সী ব্রিটিশ তারকা ক্যামরন নরিকে ৬-৩, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন ১৩ বারের ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল। তৃতীয় বাছাই স্প্যানিয়ার্ড শেষ ষোলোতে মুখোমুখি হবেন জানিক সিনারের।

শীর্ষ বাছাই জকোভিচ দাপুটে জয় পেয়েছেন লিথুয়ানিয়ার রিচার্ডাস বেরানকিসের বিপক্ষে। দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে সার্বিয়ান তারকা জিতেছেন ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে।

গত বছর ক্লে-কোর্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জকোভিচ। এবার তাদের দেখা হতে পারে সেমিফাইনালে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION