শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:২৪ ঘণ্টায় শনাক্ত ১৯৭০, মৃত্যু ৩০

করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সরকারি হিসাবে শনাক্ত হলেন আট লাখ ১২ হাজার ৯৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন মোট ১২ হাজার ৮৬৯ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ১ হাজার ৯৭০ জন শনাক্ত গত ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর এটিই সর্বোচ্চ শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ আর এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৮ জন, এদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন। এই সময়ে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬৬৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ২৫ হাজার ৮২৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৪১ হাজার ২১৪টি।

দেশে বর্তমানে ৫০৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে ৩৩৪টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী ১১ জন। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ২৭৫ জন আর নারী তিন হাজার ৫৯৪ জন।

এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন তিন জন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন তিন জন।

মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের সাত জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই জন করে, খুলনা বিভাগের তিন জন, সিলেট বিভাগের চার জন আর রংপুর বিভাগের আছেন একজন।

আর এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন আর বাড়িতে তিন জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৯১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭১২ জন, রংপুর বিভাগের ৪৪ জন, খুলনা বিভাগের ২৭৩ জন, বরিশাল বিভাগের ২৭ জন, রাজশাহী বিবাগের ১০৬ জন, সিলেট বিভাগের ৭১ জন আর ময়মনসিংহ বিভাগের ২৮ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION