মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্রাজিল নয়, কোপা আমেরিকার বিরুদ্ধে নেইমাররা

খেলাধুলা ডেস্ক:

যত এগিয়ে আসছিল কোপা আমেরিকা, তত যেন জট বাঁধছিল। প্রথমে দুই আয়োজক- আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম কাটা পড়া, এরপর আয়োজকের দায়িত্ব পাওয়া ব্রাজিল ফুটবল দলের ‘না’ খেলার হুমকি। সব সমস্যায় ইতি সম্ভবত টানা হয়ে গেছে নেইমারদের এক চিঠিতে। যেখানে তারা জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের বিরুদ্ধে কখনোই যাননি তারা, তাদের অবস্থান কোপা আমেরিকা ও লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের বিরুদ্ধে।

২০২০ সালের কোপা হতে যাচ্ছে এ বছর। দিনকয়েক পর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু সরকারবিরোধী আন্দোলনে কলম্বিয়া সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনার নাম কাটা পড়ে করোনাভাইরাসের কারণে। নতুন করে ব্রাজিলের নাম ঘোষণা করা হলেও সেখানে দেশটির খেলোয়াড়দের বিরুদ্ধ অবস্থান কোপা আয়োজন হুমকির মুখে ফেলে দেয়।

শুরুতে জানা যায়, ইউরোপভিত্তিক খেলোয়াড়রা কোপা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে জানা যায়, শুধু ইউরোপ নয়, ব্রাজিল দলের সবাই কোপার বিরুদ্ধে। ব্রাজিলে প্রতিদিন হাজারো মানুষের করোনায় প্রাণ হারানো এবং প্রায় লাখের কাছাকাছি আক্রান্ত হওয়ার পরও দেশটি কীভাবে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয়, এটাই ছিল নেইমার-কাসেমিরোদের প্রশ্ন।

ফলে কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে কিনা, তা নিয়ে সংশয় জন্মে। যদিও সব সংশয় কেটে গেছে। কোপার সংগঠন কনমেবলকে ধুয়ে দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা জানিয়েছেন, তারা কখনোই জাতীয় দলের বিরুদ্ধে নন। এক বিবৃতিতে নেইমাররা জানিয়েছেন, ‘মানবিক কিংবা পেশাগত, যে কারণেই হোক, কোপা আমেরিকা আয়োজনে কনমেবল যে পথে এগিয়েছে, আমরা সন্তুষ্ট নই।’ একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন, ‘আমরা কোপা আমেরিকার সংগঠনের বিরুদ্ধে, তবে আমরা কখনোই বলিনি ব্রাজিল জাতীয় দলে খেলবো না।’

ব্রাজিলের আগে আর্জেন্টিনা ও উরুগুয়েও তাদের অবস্থান থেকে সরে আসায় ১৪ জুন থেকে কোপা আমেরিকা শুরু হতে আর কোনও বাধা থাকলো না। উদ্বোধনী দিনে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION