শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

কক্সবাজারের দুই পৌরসভাসহ পনের ইউপির ভোট স্থগিত

ইসি,ফাইফ ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার উচ্চ সংক্রমিত এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে মধ্যে কক্সবাজারের দুই পৌরসভাসহ পনের ইউপির ভোটও স্থগিত হয়।

নতুন এ সিদ্ধান্তের ফলে খুলনা বিভাগের সবগুলোসহ ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোট আপাতত হচ্ছে না। খুলনা বিভাগ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার ইউপি ভোট স্থগিত হয়েছে। তবে অন্য ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২১ জুন হবে। এ ছাড়া ২১ জুন অনুষ্ঠেয় ১১টি পৌরসভা নির্বাচনে দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি সদর বাদে বাকি ৯টি স্থগিত করা হয়েছে।

সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আইইডিসিআর’র করোনা বিষয়ক পত্রের বিষয়ে পর্যালোচনা, মাঠ প্রশাসনের মতামত এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের থেকে মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সকল ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।

তিনি জানান, যেহেতু বরিশাল বিভাগের সংক্রমণের হার সহনীয় পর্যায়ে আছে বরিশাল বিভাগের সব নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

স্থগিত ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১১ এপ্রিল অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটগ্রহণের কয়েকদিন আগে ১ এপ্রিল নির্বাচন কমিশন এসব ইউপির ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে তিন দফায় কমিশন সভা শেষে ২ জুন নতুন করে তারিখ ঘোষণা করে। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ জুন এসব ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা ছিলো। নতুন এ সিদ্ধান্তের ফলে ২১ জুন ২০৪টি ইউপির ভোট হতে যাচ্ছে। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে আগেই চারটি ইউনিয়ন পরিষদের ভোট ২১ জুনের পরিবর্তে ১৪ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION