মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিবের ক্ষমা প্রার্থনা

খেলাধুলা ডেস্ক:

আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভাঙা, তিন স্ট্যাম্প তুলে আছাড় মারার পর প্রতিপক্ষ কোচের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

শুক্রবার ম্যাচ শেষে এক ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘মেজাজ হারিয়ে সবার জন্য, বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছিলেন তাদের জন্য ম্যাচটার বারোটা বাজানোয় আমি ভক্ত এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।

আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো মোটেই উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় না চাইলেও এমনটা হয়ে যায়। আমি সব দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের কর্মকর্তা এবং আয়োজক কমিটির কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি আশা করি, ভবিষ্যতে আর এমন কিছুর পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা। ’
ঘটনার সূত্রপাত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের আবাহনী ইনিংসের। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব।

কিন্তু আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প মোহামেডানের অধিনায়ক। এরপর ওভার শেষে তিন স্ট্যাম্প উঠিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব।

তিন স্ট্যাম্প উঠিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব।

বৃষ্টি শুরু হওয়ায় সাকিবসহ বাকি ক্রিকেটাররা মাঠ ছাড়ছিলেন। ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবকে উদ্দেশ্য করে গালি দেন আবাহনীর কয়েকজন সমর্থক। সাকিবও তাদের পাল্টা গালি দেন। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডা হয় সাকিবের।

সাকিব যখন আবাহনী সমর্থকদের বকা দিচ্ছিলেন, তখন তার দিকে তেড়ে যান সুজন। তখন সুজনের সঙ্গে সাকিবের তর্ক লেগে যায়। খালেদ মাহমুদ সুজন ভেবেছিলেন, সাকিব তাকে উদ্দেশ্য করে কটু কথা বলেছেন। কিন্তু সুজনকে পরে সাকিব বোঝানোর চেষ্টা করেন যে, আবাহনীর সমর্থকেরা গালি দেওয়ায় তিনি তাদের পাল্টা বলেছিলেন। সুজনকে কিছু বলেননি। এরপর দুজনকেই নিজ নিজ দলের ক্রিকেটার ও স্টাফরা টেনে আলাদা করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION