শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলা আ’লীগের কমিটি দলীয় গঠনতান্ত্রিক বিরোধী- এমপি জাফর

বিশেষ প্রতিবেদক:

চকরিয়া ও পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম অভিযোগ করেছেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি মনোনয়ন বানিজ্যে জড়িত। পুরো জেলা আওয়ামী লীগ বর্তমান সাধারণ সম্পাদকের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। দল পরিচালনা ও পুনর্গঠনে পুরো জেলায় তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দলের ভেতর তারা বিভাজনের রাজনীতি করছে। একারণে বর্তমান জেলা আওয়ামী লীগকে দেশের ৬৪ জেলার মধ্যে একটি নিকৃষ্ট ও ঘৃণিত কমিটি হিসেবে আখ্যায়িত করেন।

শুক্রবার (১১জুন) রাতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথার বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারে প্রতিবাদ সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ জুন জেলা আওয়ামী লীগের সভায় তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তা সম্পুর্ন অগঠণতান্ত্রিক ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে দলকে রক্ষার জন্য দলীয় হাই কমান্ডের কাছে দাবি জানান।

এ সময় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি জাফর আলম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতি ছয়টি দাবি উত্থাপন করা হয়েছে। তন্মধ্যে রয়েছে (১) মেয়াদোত্তীর্ণ কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে পুনর্গঠন (২) জনপ্রিয় নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে অব্যাহতি সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারপূর্বক ক্ষমা চাইতে হবে। (৩) কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভাসহ জেলার বিভিন্ন ইউনিটে জেলা আওয়ামী লীগের প্রত্যক্ষ হস্তক্ষেপে দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সিন্ডিকেট রাজনীতির অবসানকল্পে তাদের শাস্তির আওতায় আনতে হবে। (৪) জনপ্রিয় নেতাদের অগঠনতান্ত্রিকভাবে হটিয়ে দিয়ে ভারপ্রাপ্ত নেতৃত্ব সৃষ্টির প্রবণতা বন্ধ করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে কেন্দ্রে তালিকা প্রেরণ ও মনোনয়ন দেওয়ার নামে অবৈধ বাণিজ্য বন্ধ করতে হবে। (৫) কক্সবাজার পৌরসভার পানি শোধানাগার প্রকল্পের দুর্নীতি নিয়ে দুদকের চলমান তদন্তে মেয়র মুজিবসহ যাদের এসেছে তাদের শাস্তি নিশ্চিতকল্পে দল থেকে বহিষ্কার করতে হবে। (৬) দলীয় ক্ষমতার অপব্যবহার করে কক্সবাজার হোটেল-মোটেল জোনে মেয়র মুজিবুর রহমানের দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, চকরিয়া পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ নানা অভিযোগ এনে জেলা আওয়ামী লীগ কর্তৃক গত বৃহস্পতিবার (১০ জুন) চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়াসহ দলের সাধারণ সদস্য পদ থেকে চুড়ান্তভাবে বহিষ্কার করতে কেন্দ্রের সুপারিশ প্রেরণ করে। এই ঘটনাকে কেন্দ্র বৃহস্পতিবার রাত ৯টা থেকে বারোটা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৩৯ কিলোমিটার এবং পেকুয়া, মাতামুহুরী উপজেলায়ও অবরোধ করে ক্ষুদ্ধ নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে এমপির নির্দেশে দলীয় ক্ষুদ্ধ নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে বাড়ি ফেরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION