মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অক্রিকেটীয় আচরণে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব

খেলাধুলা ডেস্ক:

‘অক্রিকেটীয় আচরণের’ পর শুক্রবার রাতেই ক্ষমা চেয়েছিলেন সাকিব আর হাসান। যদিও ক্ষমা চেয়ে বাঁচতে পারলেন না এই অলরাউন্ডার। শাস্তি পেতেই হলো। ‘বাজে’ আচরণে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে গুণতে হবে ৫ লাখ টাকার জরিমানা।

আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

সাকিবের শাস্তি প্রসঙ্গে কাজী ইনাম জানিয়েছেন, ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে সিসিডিএম। সাকিবের ঘটনা আচরণ বিধির ‘লেভেল থ্রি’ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। যার ফলে তিন ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে। একই সঙ্গে সাকিব দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

সিসিডিএম চেয়ারম্যানের বক্তব্য, “খেলা শেষে আমরা অপেক্ষা করছিলাম ম্যাচ রেফারির রিপোর্টের। সেই রিপোর্ট আমরা পেয়েছি। গতকালের (শুক্রবার) ম্যাচে দুটি ঘটনা ছিল। একটা ৪.৬ ওভারে- একটা আপিলের, সে আপিলের রিঅ্যাকশনে সাকিব আল হাসান লাথি মেরে উইকেট ভেঙে দিয়েছিলেন। আরেকটা ৫.৫ ওভারে, আম্পায়ার যখন কাভার ডেকেছিল, তখন তিনি স্টাম্প তুলে ফেলে দিয়েছিলেন। এ দুটো ঘটনা ‘লেভেল থ্রি’ পর্যায়ের অপরাধ। এই অপরাধে সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ঘটনা এখানেই শেষ।”

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে ‘অক্রিকেটীয় আচরণের’ শাস্তি হিসেবে নিষিদ্ধ হলেন সাকিব। আবাহনী ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মুশফিকুর রহিমকে আউট না দেওয়ায় মোহামেডান সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।

এখানেই শেষ নয়, সবশেষ আবাহনী ডাগআউটের সামনে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের ড্রেসিংরুমের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। দুই দলের ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বৃষ্টি কমার পর ম্যাচ শুরুর আগে আবাহনীর ড্রেসিংরুম গিয়ে সাবেক এই ক্রিকেটারের কাছে ক্ষমা চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনের সবার কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান সাকিব। তাতেও অবশ্য পার পাননি। শাস্তি পেতেই হলো বাঁহাতি অলরাউন্ডারকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION