মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিবের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খেলাধুলা ডেস্ক:

অক্রিকেটীয় আচরণের শাস্তি হিসেবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানকে। আম্পায়ার ও ম্যাচ রেফারির সুপারিশের ভিত্তিতে সাকিবকে এই শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখানেই বিষয়টি শেষ হচ্ছে না! ঠিক কী কারণে সাকিব এমন অদ্ভুত আচরণ করলেন, তা জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

আজ (শনিবার) সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিবের শাস্তির বিষয়ে কথা বলেছেন সিসিডিএমের চেয়ারম্যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গেও জরুরি মিটিংয়ে বসেছিলেন সংস্থাটির দুই পরিচালক কাজী ইনাম, যিনি সিসিডিএমের চেয়ারম্যানও ও জালার ইউনুস। সেখানেই বিসিবি সভাপতি সাকিব কাণ্ডের ‘আসল ঘটনা’ জানতে চেয়েছেন। আর সেটি জানতেই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির দুই পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল। পঞ্চমজন হচ্ছেন চীফ ম্যাচ রেফারি রকিবুল হাসান। তদন্ত কমিটি নিয়ে কাজী ইনাম বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস ভাই বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি ভেরি মাচ কনসার্নড। উনি যেটা জানতে চেয়েছেন, কী কারণে হলো (সাকিবের অক্রিকেটীয় আচরণ)। আমাদের তিন দিন পর বোর্ড মিটিং আছে, তার আগেই জানতে চান। সেজন্য একটা তদন্ত করতে বলেছেন। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করে ফেলেছি।’

বোর্ড মিটিংয়ের আগে তদন্ত কমিটি কী কাজ করবেন, সেটিও খানিকটা জানালেন সিসিডিএম চেয়ারম্যান, ‘আমরা সব দলের ম্যানেজার এবং অধিনায়কদের সঙ্গে বসবো। এবং আমরা তাদের সঙ্গে আলাপ করবো, যদি তাদের এই লিগের কোনও ইস্যু নিয়ে অভিযোগ থাকে, আমরা শুনবো। উনি (বোর্ড সভাপতি) একটা রিপোর্ট চান।’

বিসিবি সভাপতির প্রসঙ্গ টেনে কাজী ইনাম আরও বলেছেন, ‘দেখেন উনার (বোর্ড সভাপতি) কথা হচ্ছে, আমরা লিগ চালাতে চাই। অনেক প্লেয়ার অনুরোধ করেছিল, আমরা অনেক টাকা খরচ করে এটা করছি। আমাদের খেলাগুলি পিচভিশনে লাইভ দেখানো হচ্ছে, উন্নতি হয়েছে অনেক- এত কিছু করা হচ্ছে, পয়েন্টটা কী লিগের? উনি প্রশ্ন করেছেন এমন হলে লিগ চালানোর মানে কী? মূলত তিনি ফুল রিপোর্ট চান। তদন্ত চান। আমরা ক্লাবের সঙ্গে বসবো, আলোচনা করবো। আশা করি আমরা ১৫ (জুন) তারিখের আগে অনেক কিছুই জানাতে পারবো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION