বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে

করোনা ল্যাব চট্টগ্রাম।

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে নতুন করে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (১৫ জুন) সকালে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৫ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯টি ল্যাবে ৯৩৫ জনের নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১০৬ জন নগরীর বাসিন্দা এবং বাকি ৫২ জন বিভিন্ন উপজেলার।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৯টি, বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৭৩ জন, বিআইটিআইডি ল্যাবে ১১ জন এবং চমেক ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৭৯ টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৬টি নমুনা পরীক্ষা করে আট জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে তিন জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮টি নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION