মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এবার বিয়ারের বোতল সরালেন পগবা

খেলাধুলা ডেস্ক:

সংবাদ সম্মেলন টেবিল থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সরিয়েছিলেন কোকা কোলার বোতল। একদিন পর পল পগবা সরালেন বিয়ারের বোতল।

মঙ্গলবার জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরোর লড়াই জয় দিয়ে শুরু করে ফ্রান্স।আত্মঘাতী গোলে প্রতিপক্ষের মাঠে জয়ের হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে ফ্রান্স। আর তাদের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক পল পগবা।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার। সেখানে বসা মাত্র দেখেন টেবিলের ওপর দুইটি কোকা কোলা, একটি হ্যানিকেন বিয়ার ও একটি পানির বোতল রাখা। এদিক-সেদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হ্যানিকেনের বোতল সরিয়ে মাটিতে রাখেন পগবা।

এরপর সংবাদ সম্মেলনে প্রশ্ন নেওয়া শুরু করেন। জানিয়ে রাখা ভালো, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছে হ্যানিকেন বিয়ার। এর আগে গত মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোকো কোলার বোতল টেবিল থেকে সরিয়ে দেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পানির বোতল হাতে নিয়ে রোনালদোর বার্তা, ‘পানি খান!’

রোনালদো এ বার্তায় আরো একবার স্পষ্ট তিনি ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন। ফিটনেস নিয়ে রোনালদোর সচেতনতা আজকের নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপন করে আসছেন। এতে মাঠের পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন চূঁড়ায়।

ইউরোর শুরুটাও দারুণ হয়েছে সিআর সেভেনের। হাঙ্গেরির বিপক্ষে তার দল জিতেছে ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন রোনালদো। ম্যাচের প্রথম গোলটি করে রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION