শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:২৪ ঘণ্টায় মৃত্যু ৬০, শনাক্ত প্রায় ৪ হাজার

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০ জন এবং শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯৬৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৭টি। এখনও পর্যন্ত ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১৬ দশমিক ৬২ শতাংশ এবং এখনও পর্যন্ত ১৩ দশমিক ৪১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৬০ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং নারী ২৪ জন। এখনও পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৯ হাজার ৫৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন মোট ৩ হাজার ৭৩৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ২৪ ঘণ্টায় মৃত ৬০ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২৩ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন,৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের ৩ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন,চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৪ জন, সিলেটে ৬ জন রংপুরে ৪ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৯ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন।

সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION