মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইউরোকাপে রোনালদোর আরও ৩ রেকর্ড

খেলাধুলা ডেস্ক:

হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বনে গিয়েছিলেন ইউরোয় সবচেয়ে বেশি টুর্নামেন্টে খেলার রেকর্ড। এরপর ম্যাচে দুই গোল তাকে এনে দিয়েছে আরও এক রেকর্ড, মিশেল প্লাতিনিকে টপকে বনে গেছেন ইউরোর সর্বোচ্চ গোলদাতা। তবে তার সামনে রেকর্ডের হাতছানি এখানেই শেষ নয়। তার সামনে আছে আরও তিনটি রেকর্ডের হাতছানি। কী সেই রেকর্ডগুলো? চলুন দেখে নেওয়া যাক-

ইউরোপীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ – পর্তুগালের জার্সি গায়ে ১৭৬ ম্যাচ মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের ইতিহাসে এত বেশি ম্যাচ খেলার কীর্তি নেই আর কারো। তবে ইউরোপীয় ফুটবলারদের হিসেব করলে এ কীর্তিটা আছে রোনালদোর সাবেক সতীর্থ সার্জিও রামোসের দখলে। স্পেনের হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন তিনি। চলতি ইউরোয় চোটের কারণে খেলতে পারছেন না তিনি, ফলে সে কীর্তি ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছে রোনালদোর সামনে। আর মাত্র পাঁচটা ম্যাচ খেললেই ছাড়িয়ে যাবেন রামোসকে, চারটা খেললে বসবেন রামোসের পাশে। পর্তুগাল আর নিজে যেমন আগুনে ছন্দে আছেন, তাতে রেকর্ডটা ভাঙা খুব সাধারণ বলেই মনে হচ্ছে।

সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড- গোল করার ক্ষেত্রে ইউরোর ইতিহাসের পাতায় নাম উঠে গেছে রোনালদোর। তবে করানোর ক্ষেত্রে? সেখানেও নাম আছে তার, তবে যুগ্মভাবে। সেটা এককভাবে নিজের করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ। এখন ইউরোয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডটা আছে কারেল পোবোর্স্কির দখলে, পাঁচটি গোল করিয়েছেন তিনি। আর রোনালদো চারটি অ্যাসিস্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে, এখানে তার সঙ্গী ডেভিড বেকহ্যাম, লুইস ফিগো, আরিয়েন রোবেন, বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের কিংবদন্তিরা। সতীর্থদের দিয়ে আরও দুটো গোল করালেই সর্বোচ্চ রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

সর্বোচ্চ আন্তর্জাতিক গোল- রোনালদো দেশের হয়ে ১৭৬ ম্যাচ খেলে করেছেন ১০৬টি গোল। এর ফলে তিনি আছেন দেশের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে। রেকর্ডটি থেকেও খুব বেশি দূরে নন রোনালদো। প্রথম স্থানে থাকা ইরানের আলি দায়েই দেশের হয়ে ১০৯টি গোল করেছেন। চলতি ইউরোয় আর মাত্র চারটি গোল করলেই রোনালদোর দখলে চলে আসবে সে রেকর্ডটিও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION