শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করে‍ানা: ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫-এ। একই সময়ে আরও ৩ হাজার ৮৪০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার (১৬ জুন) করোনাভাইরাসে ৬০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর শনাক্তের হিসাবে বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সেই হিসাবে শনাক্ত কিছুটা কমলেও ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৭৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। এখন পর্যন্ত ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ১৫ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত মোট পরীক্ষার ১৩ দশমিক ৪২ শতাংশ শনাক্ত হয়েছে। অন্যদিকে শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৩২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৮ জন এবং নারী ৩ হাজার ৭৫৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এ ছাড়া ষাটোর্ধ্ব মারা গেছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ২১ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে মারা গেছেন একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয় জন এবং বাসায় আটজন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION