শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা: দেড় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাস,ফাইফ ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭ জন; যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মে ৬৯ জন মৃত্যুর খবর দিয়েছিলো অধিদফতর। এ ছাড়া গত একদিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৮ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৬৫৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮০৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৪ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৭ জন এবং ৩ জন বাসায় মৃত্যুবরণ করেছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION