শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

আজ ২০৪টি ইউপিতে ভোট

ভয়েস নিউজ ডেস্ক:

সোমবার (২১ জুন) দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে। প্রথম ধাপের নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রিসাইডিং অফিসাররা ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছেছেন। নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় ৫০ হাজার সদস্য মাঠে নেমেছেন। এ ছাড়াও রয়েছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। এর বাইরে ২০টি ইউপিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ১৮৪টি ইউপিতে ভোট হবে ব্যালটে।

একদিকে করোনা সংক্রমণের প্রকোপ, অপরদিকে ভারী বৃষ্টি- এমন পরিস্থিতিতেই ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের দিন নির্বাচনি এলাকায় কোনও সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

কমিশন সূত্রে জানা গেছে ২০৪ ইউপির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি ১৩টি জেলার ৪১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সংরক্ষতি মেম্বার পদে ২ হাজার ১৫৪ জন ও সাধারণ মেম্বার পদে ৬ হাজার ৯৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা আছেন ৩২ হাজার ৭২৭ জন। মোতায়েন করা হয়েছে ৪৫ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রের বাইরে পুলিশের মোবাইল টিম ২০৪টি, স্ট্রাইকিং টিম ৭৪টি, র‌্যাবের ১২৪টি ও বিজিবি ১২৩ প্লাটুন সদস্য রয়েছেন। ইউপিতে ৩৯৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হলেও করোনার উচ্চসংক্রমণের কারণে ১০ জুন জরুরি সভা ডেকে খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালীরসহ মোট ১৬৩টি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

বরিশাল বিভাগের ১৭৩টি, নরসিংদীর দুটি, গাজীপুরের ছয়টি, মাদারীপুরের ১৩টি, সুনামগঞ্জের দুটি, লক্ষ্মীপুরের ৬টি এবং রংপুর ও বগুড়ার একটি করে ইউপিতে ভোট হবে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION