শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে-ইসি সচিব

ভয়েস নিউজ ডেস্ক:

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সোমবার (২১ জুন) অনুষ্ঠিত ২০৪টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর। লক্ষীপুর-২ আসনের উপ নির্বাচন এবং ঝালকাঠি ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করেন।

সোমবার সারাদেশের নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, ‘ভোলার চরফ্যাশন উপজেলার একটি কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে এক জন এবং বরিশালের গৌরনদী উপজেলার ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে, তার ওপরে ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, দু’জন নিহত হয়েছের। কোনও মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সব নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

দুই জন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রার্থীরা নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নিহতের ঘটনা ঘটেছে। কাজেই তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন। তাছাড়া ঘটনার তদন্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগের জবাবে ইসি সচিব বলেন, ‘যেসব জায়গার অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা তার বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আমরা গনমাধ্যমের সংবাদ দেখেও অনেক জায়গায় ব্যবস্থা নিয়েছি।’

স্থগিত ভোট কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে এটা বলা যাবে না। কমিশন সভা হলে তখন জানা যাবে। কমিশন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।’

একটি মৃত্যুও কমিশন কামনা করে না। কেউ এটা কামনা করে না।এইবারের ঘটনা আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে বলে জানান ইসি সচিব।

ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একই ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্রে যথেষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আমরা মনে করি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট ভালো হয়েছে। শান্তিপূর্ণ হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কমিশন সেই বিষয়ে পর্যালোচনা করবে।’

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION