শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

বায়তুশ শরফ পীর কুতুব উদ্দিন মৃত্যুর পর করোনা পজিটিভ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন (৮১) করোনা ভাইরাস (কোভিট-১৯)তে আক্রান্ত হয়ে চলে গেলেন নাফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

বুধবার (২০ মে) দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয় বলে জানান মাওলানা কুতুবউদ্দিনের ভাগিনা আবু জাহেদ মোহাম্মদ সাদেক।

তবে তার মামা মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত কী না সেই রিপোর্ট তারা এখনও হাতে পাননি বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, অসুস্থ অবস্থায় মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনকে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার (২০ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। আমরা বিষয়টি পুলিশের বিশেষ শাখাকে জানিয়েছি।

মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনের অসুস্থতা বেড়ে গেলে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বুধবার দুপুরে সেখানে মারা যান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) মো. আবদুল ওয়ারি বলেন, সিভিল সার্জন অফিস থেকে আমাদের জানানো হয়েছে বাইতুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

আমরা বিষয়টি নিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। জানাজায় লোক সমাগম কম করার জন্য অনুরোধ করেছি। তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION