মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ স্থগিত করা হয়। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ২৫ জুন আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ মোট ১৭জন করোনা আক্রান্ত।
মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
ভয়েস/আআ