মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:
আলেহান্দ্রো গোমেজের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ভোরে ১-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাতে পারল তারা।

উরুগুয়েকে ১-০ গোলে হারানো দলে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা।

দশম মিনিটেই এগিয়ে যায় তারা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে ডি মারিয়া খুঁজে নেন গোমেজকে। বল জালে পাঠাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।
বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও আর্জেন্টিনার রক্ষণ ভেঙে ম্যাচে সমতা ফেরাতে পারেনি প্যারাগুয়ে। বরং বিরতির ঠিক আগে আর্জেন্টিনার একটি গোল প্রযুক্তি বাধায় অফসাইড হওয়ায় বাতিল হয়। তা নাহলে মেসিদের জয়ের ব্যবধান বাড়ত।

কোপা আমেরিকায় এদিনেরটা নিয়ে মোট ২৩ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কখনোই তারা মেসিদের হারাতে পারেনি।

প্যারাগুয়ের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ দেশের জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ।

আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এতদিন পর্যন্ত ছিল হাভিয়ার মাসচেরানোর। তিনিও দেশের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। মঙ্গলবার সেই কীর্তি স্পর্শ করলেন মেসি। সব কিছু ঠিকঠাক চললে চলতি কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION