শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

মহাবিপদ সংকেত নামিয়ে এখন ৩নম্বর সতর্ক সংকেত

ভয়েস নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পান আরও দুর্বল হয়ে উত্তরদিকে সরে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড়টি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। রাজশাহী-পাবনা অঞ্চল অতিক্রম করে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে। তবে এর প্রভাবে এখনও সাগর উত্তাল আছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ঝড়ো বাতাস বইছে।

এদিকে আম্পান স্থলভাগে উঠে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত তুলে নেওয়া হয়েছে। সেখানে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকেও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বায়ুর চাপের তারতম্য ও অমবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বারিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এই এলাকার ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION