শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

খালেদা জিয়ার আগের অবস্থার কোনও পরিবর্তন হয়নি

ভয়েস নিউজ ডেস্ক:

২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন খালেদা জিয়া। চিকিৎসকেরা সেদিন রাতে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুখগুলো স্থিতাবস্থায় আসলেও বাসায় রেখেই চিকিৎসা চলবে। একইসঙ্গে তার লিভারের সমস্যার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন। খালেদা জিয়ার সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

শুক্রবার (২৫ জুন) রাত ১টার দিকে বেগম জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি জানান, বাসায় ফেরার সময় যেমন ছিলেন তেমনই আছেন বেগম জিয়া। চিকিৎসক দলের একজন সদস্য জানান, বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য-পর্যবেক্ষণ করেন তারা। প্রতিদিনই দুই একজন চিকিৎসক গিয়ে কথা বলেন তার সঙ্গে। ২৪ জুন (বৃহস্পতিবার) রাতেও কয়েকজন গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছেন। তিনি স্বাভাবিক আছেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি কত দূর? এমন প্রশ্নে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘দলের পক্ষ থেকে ফরমালি বলা হয়েছে, ম্যাডামের উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন এটা সরকারের ওপর নির্ভর করছে, তারা ঠিক করবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বরত ডা. জাহিদ হোসেন জানান, বেগম জিয়া মানসিকভাবে ভালো আছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION