মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

কারাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও চর্চা করা ভালো

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেছেন, কারাতে মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারাতে শেখার মাধ্যমে আত্মরক্ষার কৌশল পুরোপুরি রপ্ত করা যায়। আর এর মাধ্যমে অনেক অপ্রতিকর ঘটনা এড়ানো যায়। তবে কারাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও চর্চা করা ভালো।

রোববার (২৭ জুন) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জয় কারাতে একাডেমী আয়োজিত কারাতে বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জয় কারাতে একাডেমীর সভাপতি প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব পাল জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য রতন দাশ, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমান। অনুষ্ঠান শেষে জয় কারাতে একাডেমীর ১৫ জন শিক্ষার্থীর মাঝে বেল্ট ও সনদ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কয়েকটি কারাতে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION