বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলকে থামালো ইকুয়েডর

খেলাধুলা ডেস্ক :

এক মাসও হয়নি ইকুয়েডরকে হারিয়েছিল ব্রাজিল। গত ৪ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে যে দলের বিপক্ষে জিতেছিল, তাদের কাছেই ছন্দপতন হলো। কোপা আমেরিকায় সবার আগে গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা ব্রাজিল হোঁচট খেলো গ্রুপের শেষ ম্যাচে। তাদের অসাধারণ পথচলা থামিয়ে দিলো ইকুয়েডর।

কোপা আমেরিকায় টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে কলম্বিয়ার বিপক্ষে টানা দশম জয় পেয়েছিল তারা আগের ম্যাচে। ২০১৯ সালের নভেম্বরে আর্জেন্টিনার কাছে প্রীতি ম্যাচে হেরে যাওয়ার পর থেকে ছুটছিল তাদের জয়রথ। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর তাদের মাটিতে নামালো ইকুয়েডর, যারা তাদের ইতিহাসে কেবল দুইবার জিতেছিল সেলেসাওদের বিপক্ষে। রোববার (২৮ জুন) গয়ানিয়ায় ব্রাজিলকে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।

বিরতির আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর অ্যাঞ্জেল মেনা সমতা ফেরান। নেইমারহীন ব্রাজিল পরে আর জালের নাগাল পায়নি। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনালে পা রাখছে তারা। আর ড্র করেও চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর। একই দিন ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পেরু। কলম্বিয়া তিনে থেকে শেষ করেছে গ্রুপের লড়াই।

আগেই কোয়ার্টার ফাইনাল ও গ্রুপের শীর্ষস্থান চূড়ান্ত করেছিল ব্রাজিল। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন চেহারার দল মাঠে নামান তিতে। নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরা ছিলেন বেঞ্চে। আগের ম্যাচ থেকে কেবল অধিনায়ক মারকুইনহোস ও গোলকিপার আলিসন ছিলেন প্রথম একাদশে।

এই দল নিয়েই এগিয়ে যায় ব্রাজিল। ৩৭ মিনিটে এভারটনের ক্রস থেকে অনেক উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে লিড এনে দেন মিলিতাও। এর আগে গ্যাবি ও পাকুয়েতা গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ওই এক গোলই প্রথমার্ধে গড়ে দেয় দুই দলের পার্থক্য।

দ্বিতীয়ার্ধে দারুণ দলগত নৈপুণ্যে স্কোর সমান করে ইকুয়েডর। কর্নার থেকে ব্রাজিল বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দুটি হেড পাস থেকে মেনা করেন সমতাসূচক গোল। ১৭ মিনিটে কায়কেদো চোট নিয়ে মাঠ ছাড়লে নামেন তিনি। তার ওই ৫৩ মিনিটের গোলেই পয়েন্ট ভাগাভাগি করে ইকুয়েডর। অবশ্য ভিনিসিউস জুনিয়র ও এমারসন গোল মিস না করলে ব্রাজিলের জন্য ভিন্ন গল্প হতে পারতো। ২০১৬ সালের কোপায় গোলশূন্য ড্রর পর দ্বিতীয়বার ইকুয়েডরের কাছে ধরা খেলো তিতের শিষ্যরা।

আগামী ২ জুলাই নিল্তন অলিম্পিক সান্তোসের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চতুর্থ দল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION