মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
জাদুকর মেসিতে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
খেলাধুলা ডেস্ক:
আরও একবার লিওনেল মেসির জাদুকরী পারফর্যাম্যান্স দেখলো ফুটবল বিশ্ব। আর এতে পুড়ে ছারখার বলিভিয়া। ফুটবল জাদুকরের জোড়া গোলে গ্রুপ এ থেকে বলিভিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
অ্যারেনা প্যান্টানাল স্টেডিয়ামে আর্জেন্টিনার এই জয়টি মেসিময়। পেনাল্টিসহ জোড়া গোল শুধু করেননি; ম্যাচের শুরুতে তার সহায়তায় এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এদিনে দেশের হয়ে একটি অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। বলিভিয়ার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে ১৪৮তম ম্যাচ খেলে ফেলেন মেসি। হ্যাভিয়ের মাসচেরানো ১৪৭ ম্যাচে খেলে এতদিন শীর্ষে ছিলেন।
ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিট হলো। মেসি হয়ে বল গেলো পাপু গোমেজের পায়ে। সেন্টার ডি-বক্স থেকে পাপুর বাঁ পায়ের নিখুঁত শট ডান কোণ দিয়ে জড়ায় বলিভিয়ার জালে। এই যে এগিয়ে যাওয়ার শুরু আর পিছে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টাইনদের।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে এবার দলকে এগিয়ে দেন মেসি। ডি বক্সে ডিয়েগো বেজারানো পাপুকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের শট ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করে। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০তে।
ভয়েস/ জেইউ।