বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বিপিএলে খেলতে ইউলিয়ামসনের আগ্রহ প্রকাশ

খেলাধুলা ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নিউজল্যান্ডের কেন উইলিয়ামসনের চাহিদা বিশ্বজোড়া। বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ বিশেষ করে আইপিএলে নিয়মিত মুখ তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায়নি এই কিউই ব্যাটসম্যানকে। তবে সুযোগ পেলে তিনি বিপিএলে খেলতে চান বলে জানালেন।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। বৃহস্পতিবার (মে ২১) দুপুরে সে আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউই অধিনায়ক। সেখানেই তামিম আগ্রহের কথা জানতে চাইলে উইলিয়ামন তার আগ্রহের কথা জানান।

তামিমের সঙ্গে আড্ডার এক পর্যায়ে উইলিয়ামসন বলেন, ‘আমি বিপিএল খেলতে খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই খেলতে চাই বিপিএলে। আমি জানি এখানে দারুণ প্রতিযোগিতা হয়। এই টুর্নামেন্টে অনেক ভালো কিছু বিষয় আছে। দেখা যাক কী হয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION