শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার ৪ দিনের মাথায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভাঙা হলো আজ বৃহস্পতিবার (১ জুলাই)। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যান ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায় গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমু সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৪৮ হাজার ১৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯২ হাজার ৮১৭টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন আর নারী ৫৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মৃতদের মধ্যে পুরুষ১০ হাজার ৪১৫ জন আর নারী চার হাজার ২৩১ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৭০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী একজন আর শূন্য থেকে ১০ বছর বয়সী একজন।

মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিনজন। সরকারি হাসপাতালে মারা গেছেন ১০৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৩ জন আর বাড়িতে মারা গেছেন ১১ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION