শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রাতে আসবে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৩৩ লাখ টিকা

টিকা ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

টিকা সংকটে রয়েছে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতিশ্রুত টিকা না দেওয়ায় বিপদে পড়ে বাংলাদেশ। তবে, পরে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের যে চেষ্টা সেটির সুফল আসতে শুরু করেছে। শুক্রবার (২ জুলাই) রাতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ১৩ লাখ মডার্নার এবং চীনের ২০ লাখ টিকা ঢাকায় আসছে। পরদিন শনিবার সকালে কোভ্যাক্সের আরও ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছাবে। সব মিলিয়ে শনিবার সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে শুক্রবার সকালে বলেন, ‘আমরা ঠিক পথে আছি। আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারবো।’ টিকা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

কোভ্যাক্সের আওতায় শনিবারের মধ্যে ২৫ লাখ টিকা চলে আসবে এবং আরও দেশের কাছ থেকে টিকা চাওয়া হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা আজকে ২০ লাখ টিকা পাচ্ছি এবং সামনে চুক্তি অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।’

শুক্রবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসবে এবং দ্বিতীয় চালান আসবে শনিবার সকাল ৮টার দিকে। অপরদিকে চীনের ২০ লাখ টিকার চালান আজ রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION