মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসি ফ্রি-কিকে রোনালদোকে পেছনে ফেলেছেন

খেলাধুলা ডেস্ক:
গত এক দশকে ফ্রি-কিকে নিজের দক্ষতা বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০১১ সালে মেসির ফ্রি-কিকের গোল ছিল মাত্র চারটি। আর রোনালদোর ছিল ৩০টি। এই ১০ বছরে ফ্রি-কিক এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রোনালদোকে পেছনে ফেলেছেন এই কিংবদন্তি। বর্তমানে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ফ্রি-কিকে তার গোলসংখ্যা ৫৮। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এক গোল বেশি তার। ২০২১ সালে এসে সেটি হয়ে দাঁড়িয়েছে মেসির ৫৮ ও রোনালদোর ৫৭। অর্থাৎ গত এক দশকে রোনালদো ফ্রি কিক থেকে গোল করেছেন ২৭টি।

আর মেসি করেছেন তার দ্বিগুণ, ৫৪টি। এবারের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ৫৬টি ফ্রি-কিক নেয়া হয়েছে। যার মধ্যে মাত্র দুটিতে এসেছে গোল। দুটিই মেসির পা থেকে। চিলির বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। আর দ্বিতীয়টি গতকাল সকালে করলেন ইকুয়েডরের বিপক্ষে। শুধু ফ্রি-কিকেই নয় গোল ও অ্যাসিস্টেও লিওনেল মেসি কোপা আমেরিকার সেরা খেলোয়াড়। আর্জেন্টিনা টুর্নামেন্টে ১০ গোল করেছে। যার ৮টিতেই অবদান মেসির। সবমিলিয়ে পাঁচটি কোপা আমেরিকার আসরে ১৩ গোল এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্ট এসেছে ১৬টি। ইকুয়েডরের সঙ্গে গোল করে আর্জেন্টিনার হয়ে তার মোট গোলসংখ্যা ৭৬। আর জাতীয় দলের জার্সিতে অ্যাসিস্ট ৪৬টি। দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় ব্রাজিলিয়ান লিজেন্ড পেলের ৭৭ গোলের পরই মেসির অবস্থান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION