বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে করোনা কেড়ে নিল ১০ জনের প্রাণ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে মরণঘাতি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনের শনাক্তের সংখ্যা আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে এখানে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর এই সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় ২ হাজার ১শ’ জনের নমুনা পরীক্ষা করে এই ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৫১০ জন শহরের আর ২৭৩ জন মফস্বলের। আর মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন মফস্বলের, ২ জন নগরের।

এনিয়ে চট্টগ্রামে এপর্যন্ত ৬৩ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর শহরে ৪৮৮জন ও মফস্বলে ২৬৬ জন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৪ জনে দাঁড়িয়েছে।সুত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION