শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হবে না,হাহাকার করে বিএনপি রাজনীতি করছে

ওবায়দুল কাদের, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

ভ্যাকসিন নিয়ে যারা হাহাকার করে তারা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (১১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন।

অনুষ্ঠানে তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, সমালোচনা যারা করেন তারা সমালোচনা জন্য সমালোচনা করেন। ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হবে না। যারা এ নিয়ে কৃত্রিম সংকটের কথা বলেন তা ঠিক নয়। এ নিয়ে যারা হাহাকার করে তারা রাজনীতি করছে।

তিনি বলেন, এখন কোন রাজনীতি নয়। করোনার এই সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি।

করোনা মহামারিতে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কি হবে! জনগণের প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাবে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। অমনোযোগিতা ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে।

রূপগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ দায়ি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল হয়তো কোনও একসময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী! রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। যে সকল প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্কবার্তা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION