বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

আবারো শনাক্তের রেকর্ড, মৃত্যু ২২০

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। এর আগে রবিবার (১১ জুলাই) শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৮৭৪ জন; যা গতকাল পর্যন্ত সর্বোচ্চ ছিল। গত ৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৬৯১ জনের শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২০ জন। এ নিয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ১৬ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ২০ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন আট লাখ ৮১ হাজার ৫২১ জন।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। ২৩ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬১ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে মহামারিকালের সর্বোচ্চ। নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৪৫টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৭ হাজার ৩৮০ টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ৮৫৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২০ জনের মধ্যে পুরুষ ১৪২ জন, আর নারী ৭৮ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেছেন ১১ হাজার ৬৫০ জন এবং নারী মারা গেছেন চার হাজার ৯৮৯ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ২২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগের ৫৫ জন, বরিশাল বিভাগের চার জন, সিলেট বিভাগের ছয় জন, রংপুর বিভাগের ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১৩ জন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাড়িতে মারা গেছেন ১৩ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION