মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

গেইলের কাছে হার অস্টেলিয়ার

খেলাধুলা ডেস্ক:

আগের দিন ডোয়াইন ব্রাভো জানিয়েছিলেন, ক্রিস গেইলের উপস্থিতি প্রতিপক্ষের জন্য হুমকি। ২৪ ঘণ্টা না পেরুতেই গেইলের ঝাঁঝ হারে হারে টের পেল অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে দোর্দান্ড প্রতাপে স্রেফ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ২২ গজে তার ব্যাটে ছক্কা বৃষ্টি। গুনেগুনে মেরেছেন ৭ ছক্কা। চার মেরেছেন ৪টি। ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় অতি সহজে।

জয় পায় ৬ উইকেটে ৩১ বল আগে। তাতে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। ফ্লেচার ৪ ও সিমন্স ১৫ রানে সাজঘরে ফেরেন। তিনে ব্যাটিং করতে নেমে হিসেব পাল্টে দেন গেইল। তার সঙ্গে ছিলেন অধিনায়ক নিকোলাস পুরান। দুইজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪১ বলে ৬৭ রান। দ্বিতীয় ওভারে গেইল পেসার জস হ্যাজেলউডকে তিন চার ও এক ছক্কা হাঁকান। এরপর ধারাবাহিকভাবে তার ব্যাট থেকে এসেছে রান। অষ্টম ওভারে জাম্পাকে এক চার ও এক ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন। ৪৩১ ম্যাচে তার টি-টোয়েন্টি রান ১৪০৩৮।

১১তম ওভারে জাম্পাকে তিন ছক্কা হাঁকিয়ে এলোমেলো করে দেন। তার ব্যাট থেকে শেষ দুই ছক্কা আসে ১২তম ওভারে মেরেডিথের বলে।শেষ পর্যন্ত তাকে উড়াতে গিয়ে গেইল উইকেটের পেছনে ক্যাচ দেন ৬৭ রানে। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজ জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়। পুরান ৩২ ও আন্দ্রে রাসেল ৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়াকে ১৪১ রানে আটকে রাখে বোলাররা। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খাত খুলে খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩৩ রান করা মার্কোস হেনরিকস। ২৯ বলে ২ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ওপেনিংয়ে অ্যারন ফিঞ্চ ৩০, ম্যাথু ওয়েড ২৩ রান করেন। শেষ দিকে অ্যাস্টন টার্নারের ২৪ রানে অতিথিদের পুঁজি বড় হয়। কিন্তু গেইলের দিন সেই রান ওয়েস্ট ইন্ডিজ টপকে যায় অনায়েসে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION