বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২২৬, শনাক্ত ১২২৩৬ জন

করোনা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আবারও একদিনে ২২৬ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার (১৫ জুলাই) জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীর সংখ্যা গতকালের চেয়ে ১৬ জন বেশি। বুধবার ( ১৪ জুলাই) ২১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

আজকের ২২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে টানা পঞ্চম দিনের মতো করোনায় প্রতিদিন মৃত্যু ২০০-এর ওপরে।

এর আগে ১৩ জুলাই ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন এবং ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টার ২২৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ, আর এ পর্যন্ত শনাক্তের হার ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৬০৪টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৪৪ হাজার ৪২০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৩৮ হাজার ৮৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ পাঁচ হাজার ৫৬১টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২৬ জনের মধ্যে পুরুষ ১৪০ জন ও নারী ৮৬ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১২ হাজার ৫৩ জন ও নারী পাঁচ হাজার ২২৫ জন।

করোনায় মারা যাওয়া বয়সভিত্তিক বিশ্লেষণে এতদিন পর্যন্ত শূন্য থেকে শত বছরের নিচের বয়সীদের তথ্য পাওয়া গেছে। আজ প্রথম স্বাস্থ্য অধিদফতর ১০০ বছরের ঊর্ধ্ব বয়সীদের হিসাবে অন্তর্ভুক্ত করেছে। অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০০ ঊর্ধ্ব বয়সের মারা গেছেন দুই জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

এদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, রাজশাহী বিভাগের ২৪ জন, খুলনা বিভাগের ৫২ জন, বরিশাল বিভাগের ছয় জন, সিলেট বিভাগের পাঁচ জন, রংপুর বিভাগের ১৩ জন ও ময়মনসিংহ বিভাগের ১০ জন।

২২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ২০ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION