বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

আলিয়া ভাট যেদিন জামাল ভূঁইয়ার কাছে ছুঁটে গিয়েছিলেন !

ভয়েস নিউজ ডেস্ক:

না ভুল পড়ছেন না। একেবারে সত্য ঘটনা। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে পরিচয় হতে এক বলিউড অভিনেত্রী ছুটে গিয়েছিলেন দেখা করতে। এতোদিন গুঞ্জন হলেও আজকে তার সত্যতা মিললো। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট পরিচয় হওয়ার জন্য জামাল ভূঁইয়ার কাছে গিয়েছিলেন।

কবে আর কখন গিয়েছিলেন পাঠকদের মনে সেই প্রশ্নটাও নিশ্চয়ই বাজছে। বেশি বিলম্ব করছি না।

গত বছরের অক্টোবরের ঘটনা। বিশ্বকাপের বাছাইপর্বের এক ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে দেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে পরিচয় হয়ে শুভকামনা জানাতে গিয়েছিলেন বলিউডের রঙিন পর্দার তারকা আলিয়া ভাট।

মজার বিষয় হলো সেসময় আলিয়াকে চিনতেন না জামাল!

সেই অভিজ্ঞতার কথাগুলো আজকে দর্শকদের সঙ্গে বিনিময় করেছেন লাল-সবুজদের অধিনায়ক। শুক্রবার বাফুফের লাইভ আড্ডায় তিনি ভারত ম্যাচের অভিজ্ঞতা বলতে বলতে এই ‘আলিয়া গুঞ্জন’ প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা করেন।

জামাল ভূঁইয়ার মুখেই শুনুন সেই কথা, ‘ম্যাচের আগে হোটেলের লবিতে ছিলাম। একজন এসেছিল। তার সঙ্গে একজন মেয়ে এসেছিল। খুবই সুন্দর দেখতে। আমি জানতাম কে ছিল সে। আমি এখনও জানি না কে ছিল সে। তবে সে বলেছে তার নাম আলিয়া ভাট। আমি তার দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম কে আলিয়া ভাট!’

বলিউডের সিনেমা সেভাবে দেখা হয় না বলেই তাকে চিনতেন না বলে জানিয়েছেন জামাল। তবে জানলে অবশ্যই আলিয়ার সঙ্গে ফ্রেমবন্দী হওয়ার সুযোগ হাতছাড়া করতেন না জানালেন তিনি, ‘তারপর আমি উপলব্ধি করলাম সে বড় বলিউড তারকা। আমি অনুতপ্তবোধ করি যে আমি ছবি তুলতে পারি নাই। আমি তখন চিনতাম না।’

জামালের স্বীকারোক্তির পর অবশ্য গুঞ্জন সত্যি হলো।

তবে শুধু আলিয়া ভাট নয় ভারত ম্যাচের পর অনেক ভারতের সমর্থকই জামালের কাছে ছুটে এসেছিলেন ফ্রেমবন্দী হতে। অটোগ্রাফ নিতে। সেই গল্পসহ সেই ম্যাচের অভিজ্ঞতা শেয়ার করেছেন জেবি সিক্স। সূত্র:সারাবাংলা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION