বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা: প্রাণ গেলা ২০৪ জনের

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২০৪ জন মারা গেছেন। সরকারি হিসাবে ভাইরাসটিতে এ নিয়ে ১৭ হাজার ৬৬৯ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে আরও ৮ হাজার ৪৮৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯২ হাজার ৪১১-তে।

আজ শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সুস্থ হয়েছেন আরও ৮ হাজার ৮২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

এই ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। এখন পর্যন্ত ৭২ লাখ ১৫ হাজার ৫৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং নারী ৭৯ জন। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১২ হাজার ২৯১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৭৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে যার বয়স ২০ বছরের নিচে। এ ছাড়া ৯১ থেকে ১০০ বছর বয়সসীমার মধ্যে মারা গেছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮২ জন, চট্টগ্রামে ৩২ জন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ৪৯ জন, বরিশালে পাঁচজন, সিলেটে দুজন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে চারজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৬১ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় মারা গেছেন দুইজন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION