মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অলিম্পিকে পারলেন না রোমান-দিয়া

খেলাধুলা ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে অলিম্পিক ২০২০ এর আর্চারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।

শনিবার সকালে প্রতিযোগিতার হট ফেভারিট দক্ষিণ কোরিয়ার অন সান ও কিম জে ডিওক জুটির মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ কোরিয়ার দলটির বিপক্ষে জিততে হলে শুরু থেকেই এগিয়ে থাকতে হতো বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। পরবর্তীতে ফিরে আসার চেষ্টা চালালেও রোমান-দিয়া জুটি জিততে পারেননি। ফলে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয় তাদের।

প্রথম সেটে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পয়েন্টের ব্যবধান ছিল ৮। বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই। দক্ষিণ কোরিয়া প্রথম সেটে ৩৮ পয়েন্ট তুলে নেয়। রোমান-দিয়া জুটি ৩০ পয়েন্টে থেমে যায়।

পরের সেটে ব্যবধান কমে আসে ২ পয়েন্টে। অন সান ও কিম জে ডিওক জুটির পয়েন্ট ৩৫, বাংলাদেশের ৩৩। শেষ সেটে বাংলাদেশ দারুণ লড়াই করে। দক্ষিণ কোরিয়ার ৩৯ পয়েন্টের বিপরীতে রোমান-দিয়া জুটির পয়েন্ট ৩৮। কিন্তু ম্যাচটা ততক্ষণে হেরে যায় তারা।

কোয়ার্টার ফাইনালের আট দলও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশকে হারানো দক্ষিণ কোরিয়া খেলবে ভারতের বিপক্ষে। গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষ মেক্সিকো। তুরস্ক খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এছাড়া ফ্রান্সের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

মিক্স লড়াইয়ে ছিটকে গেলেও পুরুষ ও নারী এককে দুইজনই টিকে আছেন। ২৭ জুলাই রোমান পুরুষ এককের লড়াইয়ে নামবেন। ২৯ জুলাই দিয়া সিদ্দিকী ট্র্যাকে ফিরবেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION