মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ভেঙে চুরমার করে দিলেন অলিম্পিক ফুটবলের রেকর্ড ভিভিয়ান্নে

খেলাধুলা ডেস্ক:

মাত্র তিন ম্যাচ খেলেই ৮ গোল করলেন ভিভিয়ান্নে মিয়েদেমা। তাতে অলিম্পিক গেমসে নতুন রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড। মঙ্গলবার (২৭ জুলাই) মেয়েদের অলিম্পিক ফুটবলে চীনকে ২-৮ গোলে উড়িয়ে দেওয়ার পথে বদলি নেমে জোড়া গোল করেছেন তিনি। ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অরেঞ্জরা।

লিয়েকে মার্টেন্স ও লিনেথ বিরেনস্টেইনও জোড়া গোল করেছেন ডাচদের হয়ে। অন্য দুটি গোল করেন শানিচে ফন ডে সান্ডেন ও ভিক্টরিয়া পেলোভা। কিন্তু ৩০ মিনিটের ক্যামিওতে সব আলো কাড়লেন মিয়েদেমা।

৬২ মিনিটে ডানিয়েল্লে ফন ডি ডংকের বদলি নামেন মিয়েদেমা। ততক্ষণে নেদারল্যান্ডস ৪-১ গোলে এগিয়ে। মাঠে নামার তিন মিনিট পরই এই আসরে নিজের সপ্তম গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড। তাতেই ভাঙেন অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডটি, এতদিন যা ছিল কানাডার হয়ে ৬ গোল করা ক্রিস্টিনে সিনক্লেয়ারের দখলে। ৭৬ মিনিটে চীনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিয়েদেমা।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জাম্বিয়াকে ১০-৩ গোলে উড়িয়ে দিতে করেন চার গোল। আর ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করে তারা মিয়েদেমার জোড়া গোলে। একই সঙ্গে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার আসনটি আরও শক্ত করলেন চীনের বিপক্ষে। ৯৯ ম্যাচে তার নামের পাশে এখন ৮১ গোল।

শেষ পর্যন্ত মিয়েদেমা কোথায় গিয়ে থামেন, তাই দেখার অপেক্ষায় ভক্তরা। শেষ আটে ডাচদের প্রতিপক্ষ ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নাম লেখানো যুক্তরাষ্ট্র। আগামী ৩০ জুলাই ‘জি’ গ্রুপের দ্বিতীয় দলটির সঙ্গে মুখোমুখি হবে তারা। সেমিফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষ হতে পারে কানাডা কিংবা ব্রাজিল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION