সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তিন ফরম্যাটে সিরিজ জিতে এসে দেশের মাটিতে টাইগাররা

খেলাধুলা ডেস্ক:

জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় ৮ বছর পর দেশটিতে খেলতে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। বিদেশ বিভূঁইয়ে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন ধাপে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় সফর, শেষ হয় টি-টোয়েন্টি দিয়ে। টেস্ট ও ওয়ানডেতে একচেটিয়াভাবে সিরিজ জিতে নেয় বাংলাদেশ আর টি-টোয়েন্টিতে এসে এক ম্যাচে পেতে হয়েছে হারের স্বাদ; তবে সিরিজ জয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

জিম্বাবুয়ের সফর শেষে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে। এবার ঘরের মাটিতে অগ্নি পরীক্ষা অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৫ ম্যাচের এই সিরিজ খেলতে সরাসরি বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবে বাংলাদেশ। এখানে চলবে কোয়ারেন্টাইন পর্ব। আজ বিকেলে একই হোটেলে উঠবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলও। বিকেল সাড়ে ৪টায় তাদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো খেলা হবে সন্ধ্যা ৬টায়।

ভয়েস? জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION